1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে মাদকসহ চারজন কে গ্রেফতার করলো কালকিনি থানা পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কালকিনিতে মাদকসহ চারজন কে গ্রেফতার করলো কালকিনি থানা পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৭৩ বার পড়া হয়েছে

মোঃ সবুজ খান মাদারীপুর কালকিনিঃ-মদারীপুর কালকিনিতে ২৭পিচ ইয়াবাসহ ৪ মাদককারবারীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রোববার সকালে আটক হওয়া মাদক কারবারীদের মাদারীপুর কোটে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন পৌর এলাকার কাষ্টগড় গ্রামের

গাজী হাওলাদার(২৫), মান্নান ওরফে মনা(৩৮), পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের শওকত হোসেন(২৭) ও তাজমীর (২০)।এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ড কাষ্টগর, লক্ষিপুর-পখিরা ও চরলক্ষী গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা রমরমাভাবে চলছিল। এ কারনে ওই সমস্ত এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। ওই এলাকার স্থানীয় সচেতন মহল এ মাদক ব্যবসা ও প্রতিনিয়ত চুরির কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে।

পরে ৬নং ওয়ার্ডবাসী নিরুপায় হয়ে সম্প্রতি এলাকায় মাদকসহ সকল অপরাধ নির্মূলের লক্ষে একটি মানববন্ধন করেন। পরে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার মাদক সম্রাট উজ্জল বেপারীসহ কয়েকজনকে মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরণ করেন। কিন্তু উজ্জল বেপারী জেলে যাওয়ার পরে তার শীষ্যরা পুনরায় ওই এলাকায় হরদমে মাদক ব্যবসা শুরু করে। এ মাদক বিক্রীকালে শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই ৪ মাদক কারবারীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ তাদেরকে মাদক মামলায় জেলহাজতে পাঠায়।

৬নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান শুরুজ জানান, আমার এলাকায় মাদকমুক্ত রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে করে কেউ যেন এ এলাকায় মাদক ব্যবসায় না জড়াতে পারে। ইতি মধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়ে হাজতেবাস করতেছে।এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হাসান জানান, ২৭পিচ ইয়াবাসহ ৪জনকে আটক করে আমরা তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছি। বাকিদের ধরার জন্য অভিযান অব্যহত রেখেছি। মাদকের ব্যাপারের কাউকে ছাড় দেয়া হবে না

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com