1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিক এফ এম নাজমুল রিপন ও সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তারা এখনও প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবাদ ও নিন্দা বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি বলেন, আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন ও নির্বাহী সদস্য সাইফুল ইসলামকে আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর প্রেসক্লাবের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির নির্দেশে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘প্রেসক্লাব থেকে বহিষ্কার’ করা হয়েছে—এমন সংবাদ প্রকাশের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন সভাপতি।

মো. শামীমুল ইসলাম শামীম বলেন, “রিপন ও সাইফুল ইসলামকে আগৈলঝাড়া প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়নি। তারা এখনও প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, প্রকাশিত কিছু সংবাদে তার সঙ্গে কোনো ধরনের কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা হয়েছে। এ ধরনের সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট উল্লেখ করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com