1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন কালিয়ায় মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুক, উদ্ধার অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন,, কালিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনালা অস্ত্র, উদ্ধার হলো ব্যারেল-বাটসহ বিভিন্ন সরঞ্জাম

সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শোক সংবাদ

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা এবং গৌরনদী বাসস্ট্যান্ডের বিভিন্ন ধরনের গাড়ির পার্টস ব্যবসায়ী মো. স্বাধীন খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী স্বাধীন খান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সোমবার বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ী সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

মরহুম মো. স্বাধীন খানের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com