1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে ফোর স্টার গ্রুপের উদ্যোগে বাউলগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ওনিম স্মৃতি একাদশ ও রাংতা বন্ধু মহল একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। মাঠজুড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্যে টানটান উত্তেজনার লড়াই শেষে রাংতা বন্ধু মহল একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করে ওনিম স্মৃতি একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। প্রধান বক্তা ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জব্বার খান, উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া মাহমুদ, বাউলগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন আলম মোল্লা, বরিশাল আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কাউয়ুম খান, সাবেক ছাত্রদল নেতা সজিব মাঝি এবং যুবদল নেতা জসিম বয়াতি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান খান, গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাহারাজ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বসার, বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাওন গোমস্তা, ফারদিন হোসেন আবিদ ও মিরাজুল ইসলাম পিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী ম্যাচে মাঠে দর্শকদের উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com