1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন

দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে খেলাধুলার সময় মাঠ ছেড়ে দিতে বলাকে কেন্দ্র করে পাঁচ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে চার কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মল্লিকাদহ বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান দেবীগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন—মো. শান্ত ইসলাম (১৬), মো. সাকিব ইসলাম (১৮), মো. আমিনুর ইসলাম (১৮) ও মো. সৌরভ শেখ (১৭)।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বাঁশের লাঠি, লোহার চেইন ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় বিদ্যালয়ে টিফিন চলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছিল। অভিযুক্তরা বিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও মাঠে প্রবেশ করে শিক্ষার্থীদের মাঠ ছেড়ে দিতে বলেন। শিক্ষার্থীরা টিফিনের সময় শেষ হলে, অর্থাৎ দুপুর ২টার দিকে ক্লাসে চলে যাবে বলে জানালেও অভিযুক্তরা এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তারা কৌশিক রায়, সূর্য রায়, হৃদয় রায়, তপু রায় ও অন্তর রায় নামে পাঁচ শিক্ষার্থীকে লাঠি, লোহার চেইন ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়।

শিক্ষার্থীদের চিৎকার শুনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানসহ দিবাকর রায়, মো. ইব্রাহিম খলিল এবং বিদ্যালয়ে থাকা অন্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা শিক্ষার্থীদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিযোগকারী মো. হাবিবুর রহমান বলেন, “বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা টিফিনের সময় খেলাধুলা করছিল। এ সময় বহিরাগত কয়েকজন যুবক মাঠ ছাড়ার জন্য শিক্ষার্থীদের চাপ দেয়। পরে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “মল্লিকাদহ বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। রাত ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com