1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু

আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর উপদেষ্টা, যুক্তরাজ্যপ্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মনিরুজ্জামান খান টিপুর সহধর্মিণী আফরুজা মেহেরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বরিশালের গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আছর সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

সংস্থার সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান মুহিদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আফরুজা মেহেরের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় হংকং থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সংস্থার সভাপতি লায়ন দিদার সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালেক মামুন, মো. লিটন খান, কোষাধ্যক্ষ এস. এম. জুলফিকার, সহ-কোষাধ্যক্ষ শাহরিয়ার আদিত্য, দপ্তর সম্পাদক এম. আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. মেহেদী হাসান মুরাদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন, সদস্য বদরুজ্জামান খান সবুজ, মো. পলাশ তালুকদার, মো. সাইদুল হাওলাদার প্রমুখ।
শেষে সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মো. মহিউদ্দিন খান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com