1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল

মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

​মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুকে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিনে মাদারীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ১৮ জন আসামি হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক ১৭ জনের জামিন মঞ্জুর করলেও সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তাকে পুলিশ প্রহরায় (সি ডাব্লিউ মূলে) মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান এমারাত হোসেন টুনু জানান, হাইকোর্টের আদেশ মেনে ১৭ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এর মধ্যে ১৬ জনের জামিন দেওয়া হলেও আসাদুজ্জামান তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com