
তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- খুলনা জেলার তেরখাদা উপজেলার পশ্চিম কাটেঙ্গা গ্রামের নাজির মোল্যার সীম ক্ষেত কে বা কারা কেঁটে সাবাড় করে দিয়েছে।এতে নাজির মোল্যার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।নাজির মোল্লার পরিবার জানান,তাঁর এই সীম ক্ষেত থেকে প্রতি বছর প্রায় অর্ধলক্ষাধিক টাকা আয় করেন।নাজির মোল্লার পরিবার আরো জানান,পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে।তিনি জানান,এ ব্যাপারে তেরখাদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।