1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তানোরে ইউএনও নাঈমা খানের সাথে 'দৈনিক আমাদের জন্মভূমি' পরিবারের সৌজন্য সাক্ষাৎ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 

​মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর তানোর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পত্রিকার প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
​সাক্ষাৎকালে ‘দৈনিক আমাদের জন্মভূমি’র নির্বাহী সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে প্রতিনিধি দলটি নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন থেকে গৃহীত শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্মার্ট সেবা নিশ্চিতকরণ, সরকারি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং বাল্যবিয়ে ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

​সাংবাদিকরা তানোরের অবকাঠামোগত উন্নয়ন, জনভোগান্তি নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

​শুভেচ্ছা গ্রহণ করে ইউএনও নাঈমা খান বলেন, “তানোরকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তিনি টেকসই উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক মাদকবিরোধী সেমিনার করার জন্য আগ্রহ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারের টিউনো নাইমা খান এর কাছে তিনি প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করবেন।

​উক্ত সভায় ‘দৈনিক আমাদের জন্মভূমি’র তানোর উপজেলা প্রতিনিধি শ্রী প্রফুল্ল সরকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com