1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা খুলনা প্রতিনিধিঃ-

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল ও তথ্য আপা তাছলিমা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের চেতনায় সীমাবদ্ধ নয়; তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রয়েছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com