1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী ৬ জন গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা

সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী ৬ জন গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় ৬ জন আসামিকে সিরাজগঞ্জ র‍্যাব ১২ গ্রেফতার করেন।

মঙ্গলবার ২১ নভেম্বর সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-০২, তাং-০২/১১/২০২৩ইং ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) সংক্রান্তে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন কয়েকজন আসামি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন মহিষপুরা বাজার এলাকায় এবং বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২ ঘটিকায় এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার আসামি মোঃ দুলাল হোসেন (৫০), পিতা- মৃত- ফজর আলী খান, সাং-বান্ডিলা বাহাদুর, মোঃ আইনুল হক (৫৮), পিতা- মৃত- মফিজ উদ্দিন খান, সাং-চান্দাইকোনা, মোঃ আবু সামা সরকার (৫১), পিতা- মৃত- আমজাদ হোসেন, সাং-রৌদ্দপুর, মোঃ ইমতিয়াজ খোকন (৫৩), পিতা- মৃত-জামশেদ আলী, সাং-বাঁকাই, মোঃ আবুল কালাম আজাদ (৫৩), পিতা- মৃত- আব্দুল মজিদ মুন্সি, সাং-নলছিয়া (কাছারী ডাঙ্গা), মোঃ রাশেদুল হাসান (৪৭), পিতা- মৃত- আবুল হোসেন শেখ, সাং-ভুঁইয়ট নিমগাছি, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ৩১ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘন্টার অবরোধ চলাকালে ধৃত আসামি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন তবারীপাড়া হাইওয়ে রোডে অবস্থান করে পূর্ব পরিকল্পিত ভাবে মিছিল করে। হাতে লাঠি-সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার লক্ষে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং ট্রাকে পেট্রোল ছিটিয়ে ১টি গম বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। উক্ত আসামিগণ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য সম্পাদনসহ সরকারী কাজে বাধা প্রদান করে।

প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনা সংক্রান্তে অগ্নিদ্বগ্ধ ট্রাকের মালিক মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আবুল হোসেন, সাং-শালগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় উপরোল্লেখিত মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com