1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজধানী ঢাকার বেইলি রোড এলাকা থেকে ১৪টি মামলায় ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত ২৫ আগস্ট বিকেলে র‍্যাব-৫ ও র‍্যাব-৩ এর একটি যৌথ চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তার রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দেবীসিংহপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

​র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন রবিউল। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় এনআই অ্যাক্ট (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট) ১৩৮ ধারায় ১৪টি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আদালত তাকে মোট ১০ বছরের বেশি কারাদণ্ড প্রদান করেন।

​গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মহানগরীর রমনা থানাধীন বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার এলাকায় অভিযান চালানো হয়। ওই যৌথ অভিযানে তাকে আটক করার পর সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির রমনা থানায় হস্তান্তর করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com