1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।

বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির ঘটনায় আব্দুল হালিম আকন (৩৬) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হালিম আকন বরিশালের ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি সোবহান আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাসাগরের হরিণ চুরির ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল হালিমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী গোলাম সারোয়ার জানান, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই আব্দুল হালিম আকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের ঘটনায় নিরাপত্তাকর্মী ও কেয়ারটেকারসহ কয়েকজনকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com