1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে যুবদল নেতা বাঁধনের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১১:৪১|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে যুবদল নেতা বাঁধনের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের নামে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর সুইপেনের মোড়ে নিজস্ব চেম্বারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বাঁধনবলেন, ‘Rajshahi Chhatrashibir-রাজশাহী মহানগর ছাত্রশিবির’ নামে একটি গ্রুপে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ তুলে একটি পোস্ট করা হয়।

উক্ত পোস্টে দাবি করা হয়, রাজশাহী চিড়িয়াখানা সংলগ্ন একটি জায়গা দখল করে গ্যারেজ ও হোটেল নির্মাণ করেছেন যুবদল নেতা বাঁধন। এছাড়াও তাকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাং পরিচালনার মতো অভিযোগে অভিযুক্ত করা হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আতাউর রহমান বাঁধন।

যুবদল নেতা বলেন, চিড়িয়াখানার সামনে যেই গ্যারেজ রয়েছে তা আমি নই, সিটি কর্পোরেশন নিয়ম মেনে অন্যজনকে লিজ দিয়েছে। অথচ আমার নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি কখনো কোনো জায়গা দখল করিনি। মাদকের বিরুদ্ধেই আমি সবসময় কাজ করেছি, আমার এলাকায় মাদক কেনাবেচা হয় না, এটা যে কেউ যাচাই করতে পারবেন।

তিনি আরও জানান, পার্কের কিছু পশুপাখি চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ করার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।

আতাউর রহমান বাঁধন অভিযোগ করে বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা হচ্ছে। যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তারা সরকারি বা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com