1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের রাজৈরে এক মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী দালাল রবিউল শেখের বিরুদ্ধে। এদিকে লিবিয়ার বন্দীশালায় জিম্মি রেখে ৫২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও দিচ্ছে না সন্তানের খোঁজ। মঙ্গলবার দুপুরে মানবপাচারকারী রবিউল শেখকে গ্রেপ্তারসহ বিচার দাবিতে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের হুজুরী গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ ইমন শেখের বাবা সিরাজ শেখ।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে সিরাজ শেখ জানান, তার ছেলে ইমন শেখকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ২২ লাখ টাকায় ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে বন্দীশালায় আটকে রাখে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভোটঘর এলাকার খোরশেদ শেখের ছেলে রবিউল শেখ। পরে অমানুষিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে হাতিয়ে নেয় আরো ৪০ লাখ টাকা। তবে তাদের দাবিকৃত টাকা দিয়েও দীর্ঘ একবছর যাবত ইমনের কোন খোঁজ না পাওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে বিজ্ঞ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন নিখোঁজের পিতা সিরাজ শেখ। এরপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে দালালচক্র। বর্তমানে মামলাটি তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদি সিরাজ শেখের। নিখোঁজ সন্তানকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ প্রধান অসামি রবিউল শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর শাস্তির নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com