1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২

বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ-

সবুজ ও পরিবেশবান্ধব পৃথিবী গড়ার প্রত্যয়ে বরিশালে পূবালী ব্যাংক পিএলসি রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বচর দপদপিয়া আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচিতে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রুপাতলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন বখতিয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রুপাতলী শাখার অফিসার মোহাম্মদ নূর ইসলাম, দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান উদ্দিন, পূর্বচর দপদপিয়া আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জলিলুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com