1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত পুরোনো দলিল বিধিমালা অনুযায়ী ধ্বংস করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সংরক্ষণের নির্ধারিত সময়সীমা শেষ হওয়া ৩ হাজার নম্বর পর্যন্ত পুরোনো দলিল বিধি মোতাবেক নষ্ট ও পুড়িয়ে ফেলা হয়।

বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেনের উপস্থিতিতে দলিল ধ্বংসের এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখকসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সংরক্ষণকাল শেষ হওয়ায় প্রচলিত বিধি ও নিয়ম অনুসরণ করেই পুরোনো দলিলগুলো ধ্বংস করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সংরক্ষিত অপ্রয়োজনীয় নথি অপসারণের পাশাপাশি অফিসের নথি ব্যবস্থাপনাও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com