1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিতার ক্রয়কৃত ওয়ারিশ সূত্রে জমির মালিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আছালাত শিকদার ও তার স্বজনরা। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে এ সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় প্রতিপক্ষ জসিম বেপারী ও নজরুল বেপারীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে আছালাত শিকদার বলেন, প্রায় ৫০ বছর আগে মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ দাগে সাড়ে ১০ শতাংশ সহ মোট সাড়ে ১৩ শতাংশ জমি স্থানীয় জসিম বেপারীর কাছ থেকে ক্রয় করেন আছালাত শিকদারের পিতা মৃত বছিরউদ্দিন শিকদার। গত ৩ বছর ধরে সেই জমির মালিকানা দাবি করে দখল করে আসছেন জসিমের ছেলে নজরুল বেপারী। এ নিয়ে দ্বন্দ্বর সৃষ্টি হলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা সংবাদ প্রচার করে নজরুল বেপারী। এ ঘটনার সুষ্ঠু বিচারসহ ন্যায্য জমি বুঝে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী জমির মালিকরা।

ভুক্তভোগীরা আরো জানান, আমাদের বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ দাগে সাড়ে ১০ শতভাগ জমির মধ্যে আমরা ৯ শতাংশ জমি দখলে আছি আর বাকি দেড় শতাংশ জমি জোর পূর্বক দখল করে জসিম বেপারী বহুতল ভবন নির্মাণ করেছে। আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দলিল অনুযায়ী জায়গা বুজিয়ে দেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

অভিযুক্ত জসিম বেপারীর স্ত্রী মমতাজ বেগম বলেন, ২৪৮১ দাগে তারা পাবে ২ দশমিক ৩৬ শতাংশ। কিন্তু তারা দলিল নিয়েছে সাড়ে ১০ শতাংশ। এ নিয়ে তারা আদালতে একটি মামলা করেছেন। আমি সেই মামলার জবাব দিয়েছি।

মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম বলেন, তাদের দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। কিছুদিন আগে বিশৃঙ্খলার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কোন পক্ষই আমাদের কাছে অভিযোগ দেননি। তবে সদর থানায় দিয়েছে কিনা জানা নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com