1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাশরাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

মাশরাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। বুধবার বেলা ১১টায় নড়াইল শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি।

লোহাগড়া উপজেলা আাওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ার‌্যমান সৈয়দ ফয়জুল আমির লিটু সাংবাদিকদের বলেন,আমি দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার পর সমর্থকদের স্বাক্ষর গড়মিল ও মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বাতিল করে দেয়।পরবর্তীতে চেম্বার আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পাই। আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ার পর নির্বাচনে প্রচার-প্রচারণার জন্য সময়ের স্বল্পতা,লিভার ও মেরুদন্ডের সমস্যা জনিত কারণে অসুস্থ্য থাকায় ডাক্তারের পরামর্শে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা থেকে সরে দাঁড়ালেও নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফির প্রতি পূর্ণ সমর্থন রইল। অসুস্থ্যজনিত কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণেরও ঘোষনা দেন লিটু।

তিনি আরও বলেন,আমি নির্বাচনে প্রতিদন্ধিতা থেকে সরে দাঁড়ালেও নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফির প্রতি পূর্ণ সমর্থন রইল।আমার শুভানুধ্যায়ী,অনুগত ও সমর্থকদের প্রতি আহবান থাকলো তারা যেন নৌকা মার্কায় ভোট দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com