1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,,

গৌরনদীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পরিত্যক্ত জায়গায় সর্বসাধারণের ব্যবহারের স্থান রক্ষা করায় মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন চাঁদা দাবির অভিযোগ তোলার প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি ‘সংবাদ Sangbat71’ নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​স্থানীয় সূত্র ও নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, মাহিলাড়া বাজারের মন্দিরের পেছনের পরিত্যক্ত জায়গাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যাতায়াত এবং টয়লেট ও টিউবওয়েল ব্যবহারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি এক ব্যক্তি উক্ত জনস্বার্থসংশ্লিষ্ট জায়গাটি নিজের নামে দাবি করে দোকানঘর নির্মাণের চেষ্টা করলে বাজার কমিটি ও ইজারা কমিটি সর্বসাধারণের স্বার্থে তাতে আপত্তি জানায় এবং প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে আবেদন করে।

​বাজার কমিটির এই যৌক্তিক পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে এবং জনস্বার্থ রক্ষা আন্দোলনের সাথে যুক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে জলিল রাঢ়ী ও তার পরিবার মিথ্যা চাঁদা দাবির নাটক সাজিয়েছেন।

​এ বিষয়ে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার বলেন, “জনসাধারণের ব্যবহারের একটি জায়গা দখলমুক্ত রাখতে বাজার কমিটি সোচ্চার হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কোনো প্রকার চাঁদা দাবির ঘটনার সাথে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। সংবাদটিতে প্রকৃত সত্য গোপন করে একপাক্ষিক ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে।”

​উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল জানান, “বিষয়টি স্থানীয়ভাবে ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জলিল রাঢ়ীকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তিনি তাতে সাড়া না দিয়ে উল্টো মনগড়া ও অপপ্রচারের আশ্রয় নিয়েছেন। তথ্যমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন স্থানে তিনি যে মৌখিক ও লিখিত অভিযোগের দাবি করছেন, তা সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট।”

​নেতৃবৃন্দ অতিদ্রুত এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানান এবং এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com