1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট

চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

মোঃ উজ্জ্বল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের কালিয়ায় ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার ফুলদাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, পরে নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের ইলিশ সহ নানাবিধ চটকদার নামে ফেসবুকে ভূয়া পেইজ খুলে অনলাইন প্রতারণার মাধ্যমে নড়াইলের কালিয়ার একটি চক্র দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা দিয়ে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসা ও নানাবিধ অপরাধের অর্থের যোগান দাতা হিসাবে কাজ করছিলো এই একটি চক্র। এমন অভিযোগের প্রেক্ষিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে একটি চক্রের সন্ধান পায় কালিয়া থানা পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান আকিদুল শেখ সহ আসমাউল, ইমরান, তৈয়বুর ও ইমরানকে আটক করে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৯ টি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয়। পরে তাদের নিয়মিত মামলার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com