1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন

কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ-

শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি ও মেধাবীদের উৎসাহিত করতে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে আয়োজন করা হয়েছে কৃতী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬। এ আয়োজনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

“ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারি হউক জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠান।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি তাদের সাফল্য উদযাপনই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের প্রত্যাশা, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও পড়াশোনায় আরও মনোযোগী, আত্মবিশ্বাসী ও উদ্যমী হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এম মোশতাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চিফ রিজিওনাল ম্যানেজার মো. মিজানুল ইসলাম (একলিম) ও রিপন বিশ্বাস (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন শার্মিলা মিতা
আয়োজকরা জানান, এ আয়োজন শুধু কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধার বিকাশ এবং সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরার একটি ইতিবাচক বার্তাও দেওয়া হবে।
তারা আরও বলেন, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com