1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত"বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত”বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার” আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র মাদারীপুরে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার” পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত”বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর ডাসারঃ-

​মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্যবিশিষ্ট নবগঠিত ও সংশোধিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত এবং পেশাদারিত্বের উচ্চ শিখরে নেওয়ার প্রত্যয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পাথুরিয়ারপাড় বাজারের তালুকদার মার্কেটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় ​সংগঠনের সভাপতি মো. হেমায়েত হোসেন খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিটির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।

​সভার প্রধান আলোচ্য বিষয় ছিলো ​প্রাথমিক তথ্য বিবরণী প্রণয়ন: সংগঠনের রেজিষ্ট্রেশন সংক্রান্ত প্রাথমিক তথ্য বিবরণী প্রস্তুত ও এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহকর্মীদের পেশাগত মান উন্নয়ন এবং হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর জোর দেওয়া হয়।

​সাংগঠনিক গতিশীলতা: আগামী দিনে ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একগুচ্ছ যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
​সভা শেষে সংগঠনের গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক ঐক্য এবং এলাকার সার্বিক চিত্র সৎ ও নিষ্ঠার সাথে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় সংগঠনের সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বক্তব্যে বলেন,​আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো দেশের সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করা। একটি শক্তিশালী সংগঠনই পারে তার সদস্যদের অধিকার রক্ষা করতে এবং সমাজের সঠিক চিত্র তুলে ধরতে।

​আমরা চাই আমাদের প্রতিটি সংবাদ হোক বস্ত্রনিষ্ঠ ও সত্যনিষ্ঠ। গণমাধ্যমের মূল ভিত্তি হলো পেশাদারিত্ব সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতা বা অপপ্রচারের কোনো স্থান আমাদের সংগঠনে নেই। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে—যাতে কোনো কুচক্রী মহল আমাদের এই মহান পেশাকে কলঙ্কিত করতে না পারে।

​পাশাপাশি, আজ দেশজুড়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই—সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি আরো বলেন,কোনো সাংবাদিকের কলম ভয়ভীতি দেখিয়ে বা হামলা চালিয়ে থামিয়ে রাখা যাবে না।
​আসুন, আমরা সকলে মিলে পেশাগত দায়িত্ববোধকে সমুন্নত রাখি, একে অপরের পাশে দাঁড়াই এবং একটি দুর্নীতিমুক্ত, সুন্দর ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলি। ​ধন্যবাদ সবাইকে। ​জয় হোক সত্যের, জয় হোক সাংবাদিকদের ঐক্যের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com