1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারে নেমেছে উপজেলা ও পৌর প্রশাসন। প্রায় দুই কিলোমিটার খালের অবৈধ বাঁধ অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয়েছে এ কার্যক্রম। খালটি স্বাভাবিক প্রবাহে ফিরলে প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর-গোসালপুরানি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের নেতৃত্বে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ, প্লাস্টিক বর্জ্য ও ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আসছিল। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের।

জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি গৌরনদী উপজেলাকে পরিচ্ছন্ন ও ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে ইউএনও মো. ইব্রাহিম নিজেও খালের পাড়ের আগাছা ও আবর্জনা পরিষ্কারে অংশ নেন।

এ সময় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, খালটি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনায় খালের পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল। জনস্বার্থে অবৈধ বাঁধ অপসারণ ও খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হলে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গৌরনদী উপজেলাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মসূচি সফল করতে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com