1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট

নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মো. উজ্জ্বল শেখ, স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় ২০ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আমীর মুন্সী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমীর মুন্সী উপজেলার রাজাপুর গ্রামের মৃত হোসেন শিকদারের ছেলে। তিনি ভুক্তভোগীর আপন খালাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী তার বোনের সঙ্গে বসবাস করতেন। ভুক্তভোগীর বোন জীবিকার প্রয়োজনে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে তেরখাদা এলাকায় একটি টেইলার্সে কাজ করেন। তার ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ফলে দিনের বেশির ভাগ সময় বাক্‌প্রতিবন্ধী তরুণী বাড়িতে একাই থাকতেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বাড়িতে একা থাকার সুযোগে আমীর মুন্সী বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন।

মামলার বাদীর দাবি, গত ২১ আগস্ট বিকেলে তিনি বাড়িতে ফেরার পর আসামির চাচি রোখছানা বেগম তাকে বিষয়টি জানান। পরে তিনি তার বোনের কাছে জানতে চাইলে ভুক্তভোগী ঘটনার কথা জানান এবং অভিযোগ করেন, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে আমীর মুন্সী তাকে বাড়িতে একা পেয়ে টাকার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এর আগেও একইভাবে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে শুক্রবার কালিয়া থানায় মামলা দায়ের করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত আমীর মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।

তবে অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনগতভাবে দোষী বলা যাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com