1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্যে আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দেশব্যাপী ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪’ পালিত হচ্ছে। নড়াইল জেলার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ করেন।পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

সকালে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয় । বর্ণাঢ্য এই র‌্যালি ও র‍্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসনের প্রতিনিধিগন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ- পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি মূল আলোচক হিসেবে পরিসংখ্যান দিবসটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও পরিসংখ্যানিক তথ্য উপাত্ত তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানগন ও প্রতিনিধিবৃন্দ এবং জেলা পরিসংখ্যান অফিস, নড়াইল এর আওতাধীন নড়াইল সদর উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com