1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দিঘলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ৫ জন গুরুতর জখম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

দিঘলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ৫ জন গুরুতর জখম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ- জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে খুলনার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নস্থ কাটানিপাড়ার শরিফুল ইসলাম পক্ষের সঙ্গে মুজাফফর হোসেন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অদ্য ২৩-০২-২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় দিঘলিয়ার কাটানিপাড়া মাঠ সংলগ্ন সাবেক মেম্বার বাবুল আক্তারের বাড়ির পাশে পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারি সংগঠিত হয়ে শরিফুল ইসলাম পক্ষের তিনজন এবং মুজাফফর হোসেন পক্ষের দুইজন মোট ৫ জন গুরুতর জখম হয়েছে।

জখম কৃতরা হলেন, সেনহাটি কাটানি পাড়া গ্রামের শরিফুল ইসলাম পক্ষের শরিফুল ইসলাম (৪০) পিতা- মোঃ নুর ইসলাম, মনিরুল ইসলাম (৩৬) পিতা- মোঃ নুর ইসলাম , রবিউল ইসলাম (৪৯) পিতা- মোঃ নুর ইসলাম এবং মোজাফফর হোসেন পক্ষের সেনহাটি কাটানি পাড়া গ্রামের মুজাফফর হোসেন ( ৫০ ) পিতা- মৃত সৈয়দ আহম্মদ এবং মাহফুজুর রহমান ছোট ( ২৪ ) পিতা- মুজাফফর হোসেন।

মারামারিতে আরো কিছু লোক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জখম কৃতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দিঘলিয়া থানা পুলিশ এ বিষয়ে অবগত আছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com