1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,, গৌরনদীতে বেওয়ারিশ কুকুরের দাপট, আতঙ্কে পৌরবাসী, শিশু-নারী-বয়স্কদের চলাচলে বাড়ছে ঝুঁকি, কার্যকর উদ্যোগের দাবি সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহতের অভিযোগ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল নগরীর ময়নারপুল এলাকায় ভাড়া বাসা থেকে আমেনা খানম (অব.) নামে এক সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তালাবদ্ধ বাসার ভেতর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজীম সড়কের ময়নারপুল এলাকার একটি ভাড়া বাসার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের বড় ছেলে ও স্বজনরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমেনা খানম হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বরিশাল নগরীর রোকেয়া আজীম সড়কের ময়নারপুল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে আমেনা খানমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঢাকায় থাকা তার বড় ছেলে বিষয়টি তার খালাতো ভাই কলিম উদ্দিনকে জানান। পরে কলিম উদ্দিন রাতে ওই বাসায় গিয়ে দরজায় তালা দেখতে পান।

এর মধ্যে মধ্যরাতে পাশের ভাড়াটিয়ারা বাসার ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে খবর দেওয়া হয় কলিম উদ্দিনকে। তার মাধ্যমে বিষয়টি নিহতের বড় ছেলেকেও জানানো হয়।

খবর পেয়ে ঢাকা থেকে বরিশালে এসে পুলিশকে সঙ্গে নিয়ে ভোররাতে বাসার তালা খোলেন আমেনা খানমের বড় ছেলে। দরজা খুলতেই ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার মায়ের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কামাল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তবে কী কারণে এবং কীভাবে আমেনা খানমের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধারের বিষয়টি ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com