1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার

তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ-

খুলনার তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করতে কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়ক প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা। উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জিআইএস স্পেশালিস্ট, বেটস, মোঃ আদনান হোসেন

কর্মশালায় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন, সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় পর্যায়ের বাস্তব তথ্য ও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার এবং বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com