1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ,, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত 

তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ-

দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা বিরোধ, হামলা-পাল্টা হামলা ও মামলা-পাল্টা মামলার অবসান ঘটেছে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে। দুই পক্ষের নেতাকর্মীদের নিয়ে সরাসরি বৈঠকে বসে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছে বিবদমান দুই গ্রুপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সরেজমিনে উপস্থিত হয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধুপুর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট শহীদুল ইসলাম এবং মধুপুর গ্রামের বাসিন্দা ও মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মোড়লের অনুসারীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে এ বিরোধ ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো ইউনিয়নে।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা, মামলা-পাল্টা মামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও এলাকাছাড়া করার মতো অভিযোগ ওঠে। সংঘাতের মধ্যে দুই পক্ষের দুজন নিহত হওয়ার ঘটনাও ঘটে। এতে পুরো ইউনিয়নে আতঙ্ক ও অচলাবস্থার সৃষ্টি হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী খুলনা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দুই পক্ষের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসায় সম্মত হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ও উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন।

এ সময় বিবদমান এক পক্ষের নেতা এডভোকেট শহীদুল ইসলাম এবং অপর পক্ষের নেতা মোঃ সাইফুল ইসলাম মোড়লসহ দুই গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, “আর কোনো সহিংসতা নয়, হামলা-মামলা নয়। শান্তিপূর্ণ সমাধান চাই।” তিনি দুই পক্ষকে দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাসের আহ্বান জানান।

তিনি বলেন, মধুপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে কোনো পক্ষ যাতে নতুন করে সংঘাতে না জড়ায়, সে বিষয়ে তিনি উভয় পক্ষকে কঠোরভাবে সতর্ক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিনের বিরোধের পর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সমঝোতা হওয়ায় মধুপুর ইউনিয়নে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com