1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বদলিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে বিদেশি পিস্তল-গুলি বদলিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান বানারীপাড়ায় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু কালকিনির কয়ারিয়ায় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীবন

বদলিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মো. মেহেদী হাসানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকার চড়ুইভাতী রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমা পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহ-সভাপতি এম আলম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা গৌরনদীতে কর্মকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় তাঁর আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মো. মেহেদী হাসান গৌরনদীতে দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন, সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও আগামী কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com