1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

বরগুনা প্রতিনিধিঃ-

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের তিন সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতনি। এ ঘটনায় তাঁদের পরিবারের আরও চার স্বজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টটিতে আগুন লাগার এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরাও রয়েছেন।

পারিবারিক সূত্রের বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের বাসিন্দা কবির তালুকদারের পরিবারের সদস্যরা আনন্দভ্রমণে কক্সবাজারে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে আত্মীয়স্বজনও ছিলেন। ভ্রমণের অংশ হিসেবে তাঁরা টুপটুপ রিসোর্টে অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে আমতলীর কালিপুরা গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com