1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,,

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক, মাদারীপুরঃ-

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ও রাতে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সদর মডেল থানাধীন কুনিয়া মাহমুদশী এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় শামীম আকনের বাড়িগামী ইটের রাস্তার ওপর থেকে চারজনকে আটক করা হয়। তারা হলেন—শামীম আকন (৩৫), পিতা মৃত আব্দুল খালেক আকন; আসাদুল সিকদার (২১), পিতা জাহাঙ্গীর সিকদার; সাঞ্জিদ ফরাজি (২২), পিতা সরোয়ার ফরাজি এবং কাজী বাবুল (৪৩), পিতা মৃত আবুল হাশেম।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দখল থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে শামীম ও আসাদুলের বাড়ি কুনিয়া মাহমুদশী, সাঞ্জিদ ফরাজির বাড়ি কুনিয়া বনগ্রাম এবং কাজী বাবুলের বাড়ি ঘটকচর বাজার এলাকায়।

এর আগে একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে মাদারীপুর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পেয়াড়পুর এলাকার মোঃ বিপ্লব মিয়া (৪৮) ও মিন্টু মাতুব্বরকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুই অভিযানে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com