1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা শাহাজালালে লাগেজ বিড়ম্বনা উত্তেজনা, ক্ষোভ থেকে মামলা, গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান। ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জম্বদ্বীপ ওয়ারিয়র চ্যাম্পিয়ন আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত

গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
প্রতিদিনের ক্রাইম নিউজ, ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসন, গৌরনদীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একই সময়ে ও একই সম্পদ ব্যবহার করে অধিক উৎপাদন সম্ভব হয়, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com