1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদায় গরিব , দুস্থ ও অসহায়দের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:৫২|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ

খুলনার তেরখাদায় গরিব , দুস্থ ও অসহায়দের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- ১৩ ই অক্টোবর ~২০২৪ ইং রবিবার সকাল ১০ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের নলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার গরীব , দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় , যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক এর সার্বিক তত্ত্বাবধানে এবং তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২৬ জন মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্য রোগীদের ঔষধ প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম লাখু এবং মোহাম্মদ গোলাম মোস্তফা ভুট্টো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আব্দুল হক সিকদার , যুবনেতা মোঃ গোলজার আলম , উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম।
এ দিনে ২৬ জন ডাক্তার কয়েক শত রোগীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com