1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড

রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:-

বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ  সড়কে তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতে রাত্রিকালিন অন্ধকারে নিম্নমানের কাজের আশঙ্কায় সড়ক ঢালাইয়ের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ ও সচেতন মহল।

গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৮’টার দিকে স্থানীয়দের তীব্র আপত্তি ও বাধার মুখে এই নির্মাণকাজ বন্ধ হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, রামপাল  টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের গুরুত্বপূর্ণ সড়কে নির্ধারিত গুণগত মান বজায় রেখে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার বিধান থাকলেও সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী (পরিচালক) মতিউর রহমানকে স্পটে অনুপস্থিত রেখে রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছিল।

তদারককারী কর্মকর্তা ছাড়া কাজ পরিচালনার বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন,  বিকেল সাড়ে ৫’টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই বক্তব্য নাকচ করে জানান, দুপুরের পর থেকে কাজের স্থানে কোনো সরকারি প্রকৌশলী বা তদারককারী কর্মকর্তা ছিলেন না। তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো রাতের আঁধারে ঢালাই কাজ চালিয়ে যাচ্ছিল।

কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তদারকি ছাড়া রাতের বেলায় ঢালাইয়ের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী প্রথমে ইতিবাচক সাড়া না দিলেও পরবর্তীতে সচেতন নাগরিক ও প্রকৌশলীদের সরাসরি হস্তক্ষেপে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হয়। কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপ ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সড়ক ঢালাইয়ের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সচেতন মহল ও স্থানীয়রা জানান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের এই সড়কে রাতের আঁধারে তদারকি ছাড়া কাজ চালানোর উদ্দেশ্য অসৎ হতে পারে। সরকারি অর্থের অপচয় রোধে ও রাস্তার গুণগত মান নিশ্চিত করতে দিনের আলোতেই তদারকি কর্মকর্তার উপস্থিতিতে পুনরায় সঠিক নিয়ম মেনে কাজ শুরুর করার জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com