1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ, ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় ধর্মীয় কর্মকাণ্ডের নতুন পরিসর তৈরি হয়েছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নবনির্মিত আল আকসা জামে মসজিদে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রথম জুমার নামাজ। জুমার নামাজের পর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মসজিদটির নিয়মিত কার্যক্রমের সূচনা হয়।

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, সাবেক গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন, আলহাজ মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল হাকিম, গৌরনদী বন্দর সাব-রেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব এবং যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া।

মসজিদটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক মেয়র আলহাজ আলাউদ্দিন ভূঁইয়া ও জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া।

উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি এদিন জুমার খুতবা প্রদান করেন।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মসজিদের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বন্দর থানা মাদ্রাসার মুহতামিম পীর সাহেব ক্বারী আব্দুল আজিজ।

স্থানীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে আল আকসা জামে মসজিদটি উত্তর বিজয়পুর এলাকার মুসল্লিদের নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রমের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নতুন এ মসজিদকে ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে ধর্মীয় কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com