1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গৌরনদীর মাটি, মানুষ ও জনজীবনের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে সংবাদজগতে যুক্ত হলো নতুন একটি নাম—সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’। বরিশালের গৌরনদী উপজেলা থেকে প্রকাশিত প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পত্রিকাটি।

স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা, সমস্যা, উন্নয়ন, জনজীবনের নানা চিত্র এবং এলাকার গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ পাঠকের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্য নিয়েই ‘গৌরনদী পরিক্রমা’র এই পথচলা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক ও সম্পাদক এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) ও গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মেহেদী হাসান।

প্রকাশনা উৎসবের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে গৌরনদী পরিক্রমা’র মোড়ক উন্মোচন করেন জহির উদ্দিন স্বপন।

এসময়ে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান (মুকুল), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাছেল এবং গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ. হালিম খান।পৌর জামাতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কবি-সাহিত্যিক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সাংবাদিক এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সংবাদ শুধু একটি এলাকার ঘটনা তুলে ধরে না; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, প্রত্যাশা, সম্ভাবনা ও অধিকার। তাই স্থানীয় গণমাধ্যমকে সত্য, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে মানুষের কথা তুলে ধরতে হবে।

তারা আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও সম্ভাবনার খবরও গণমাধ্যমে গুরুত্ব পাওয়া প্রয়োজন।

‘গৌরনদী পরিক্রমা’ সেই দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে গৌরনদীর সংবাদভুবনে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com