1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল -মোংলায় বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ, জনসমাগমে উত্তাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রামপাল -মোংলায় বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ, জনসমাগমে উত্তাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম মোংলা–খুলনা–বাগেরহাট সংযোগ সড়কের কাটাখালি মোড়ে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকাল চারটায় অনুষ্ঠিত এ গণসংযোগে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।

গণসংযোগকালে শামিমুর রহমান শামীম তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রামমুখর বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি জানান, তার পুরো জীবনটাই কেটেছে আন্দোলন করতে, গুলি খেতে এবং জেল খাটতে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকতে গিয়ে তাকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে এবং একাধিকবার গুলিবিদ্ধ হতে হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তার ওপর দমন-পীড়ন ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের এমন কোনো জেলখানা নেই যেখানে তাকে নির্যাতন করা হয়নি। জিয়া পরিবারকে রক্ষা করার জন্য তাকে চরম নির্যাতন সহ্য করতে হয়েছে এবং জীবনের নিরাপত্তার কারণে আত্মগোপনে থেকে পালিয়ে পালিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। সে সময় দলের অনেক কেন্দ্রীয় নেতা সামনে আসেননি বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে যদি সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।গণসংযোগ কর্মসূচিতে বাগেরহাট জেলার প্রতিটি থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে রামপাল ও মোংলা থানা বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। স্লোগান ও উপস্থিতিতে কাটাখালি মোড় পরিণত হয় জনতার মিলনমেলায়।

কর্মসূচি শেষে কেন্দ্রীয় এই নেতা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com