1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন। 

রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে “নিরাপদ তথ্য প্রযুক্তির ব্যবহার সুস্থ যুব সমাজ ও উন্নত জাতি গঠনের হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো- অর্ডিনেশনের আয়োজনে এবং রামপাল উপজেলা শিশু ও যুব ফোরামের অংশগ্রহণে রামপাল উপজেলা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাইল্ড রাইটস ইন এ্যাকশন বিউটি কুইন, প্রোগ্রাম অফিসার ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া,প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী,প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে সব বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশোর কিশোরীবৃন্দ।

সমাবেশে বক্তারা নিরাপদ তথ্যপ্রযুক্তির সুফল, অপব্যবহার রোধ এবং উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে তরুণ ও যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে যুব ফোরামের সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com