1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে দিনদুপুরে মসজিদের তালা কেটে নগদ অর্থ চুরি  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

রামপালে দিনদুপুরে মসজিদের তালা কেটে নগদ অর্থ চুরি 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে দিনদুপুরে মসজিদের দরজা ও আলমারির তালা ভেঙে মসজিদের দান বাক্সর টাকা চুরির ঘটনা ঘটেছে

২৭ মার্চ (শুক্রবার) আনুমানিক ২-৪ টার মধ্যে উপজেলার ভোজপাতিয়া গ্রামের ভোজপাতিয়া পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদের তিনটি  তালা ভেঙে এ টাকা চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের থেকে জানা গেছে জুম্মার নামাজের পর এবং আসরের নামাজের আগে এ চুরির ঘটনা ঘটেছে। জুম্মার নামাজ আদায় করে মসজিদের দরজা, আলমারি এবং দান বাক্সয় তালা লাগিয়ে সবাই চলে যায় আসরের নামাজের জন্য মসজিদে এসে দেখা যায় দরজার তালা কাঁটা , দান বাক্সর সকল টাকা চুরি হয়ে গেছে । এসময় রড কাটার দিয়ে তালা কাটা হয়েছে বলে ধারণা করা স্থানীয়দের।

মুয়াজ্জিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন
আমি আসরের আযান দিতে মসজিদে যাই আমার সাথে আরো একজন মুসল্লি ছিলো গিয়ে দেখি বাইরের দরজার তালা কাঁটা তারপর ভেতরে দেখা যায় আলমারির তালা কাঁটা এবং আলমারির মধ্যে রাখা দান বাক্সর তালা কাঁটা এবং জমাকৃত টাকা ও নাই ।

একজন মুসল্লি বলেন এ মসজিদে প্রায়ই এমন চুরির ঘটনা ঘটে এর আগে ও কয়েকবার চুরি হয়েছে তারপর সিসি ক্যামেরা লাগিয়েছিলো কিন্তু এখন তা আর নাই যে লোক নিয়েছে সে মনে হচ্ছে স্থানীয় এবং সব কিছু জেনে শুনে তারপর এমন চুরির মতো ঘটনা ঘটিয়ে আসছে

মসজিদ এর মতো জায়গায় চুরি করা এত বড় অন্যায় কিভাবে করে এটা ভাবতেই মাথা ঘুড়িয়ে আসে ।

দান বাক্সার টাকা গত সপ্তাহে বের করা হয় এবং চুরির সময় মুসল্লিদের দান করা বাক্সায় প্রায় দুই হাজারের মতো টাকা ছিলো বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছরের তিন বার এমন চুরির ঘটনা ঘটেছে বলে আরো জানা যায় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com