
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে চুরির মামলায় ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি বিশেষ দল।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে ফরিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পরে তাকে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গৌরনদী থানার জিআর মামলা নং-১৮/২৫-এর আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির অভিযোগ রয়েছে। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালায়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।