1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট

গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

এ,এস, মামুন, স্টাফ রিপোর্টার:

বরিশালের গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একক অভিনয়, হামদ ও নাত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, বইপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জহুরুল ইসলাম জহির, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান, গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক ফারুখ হোসেন টিপু এবং গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুরফিকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. নূর আলম খান।

চার দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি প্রতিযোগী, বইয়ের ক্রেতা ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার সুযোগ তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com