1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ভালোবাসার কাশফুলে শরতের শুভ্রতা, প্রকৃতির বুকে স্নিগ্ধতার ছোঁয়া উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝুমুর হত্যার ফাঁশির দাবিতে উত্তাল: ঢাকা-বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ। ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামলার প্রধান আসামি কামাল এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার ২ লাখ টাকা খরচ করে কক্সবাজার ভ্রমণ, বরিশালে ফিরেই গ্রেপ্তার ৫ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় সাংবাদিক আসাদ সবুজের জামিন, হ্যান্ডকাফের ঘটনায় এসআই প্রত্যাহার

আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের আগৈলঝাড়ায় চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযানে ২০ লিটারের বেশি দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ সুশান্ত মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া কান্দিরপাড় এলাকায় সুশান্ত মুন্সির নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সুশান্ত মুন্সি চেংঙ্গুটিয়া কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নারায়ণ চন্দ্র মুন্সি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় আগৈলঝাড়া থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে সুশান্ত মুন্সির বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটারের বেশি দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান। অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই মাসুদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক আজিজ, এএসআই কাওছারসহ পুলিশের সদস্যরা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত মুন্সি দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com