মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-
বাগেরহাটের রামপালে দিনদুপুরে মসজিদের দরজা ও আলমারির তালা ভেঙে মসজিদের দান বাক্সর টাকা চুরির ঘটনা ঘটেছে
২৭ মার্চ (শুক্রবার) আনুমানিক ২-৪ টার মধ্যে উপজেলার ভোজপাতিয়া গ্রামের ভোজপাতিয়া পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদের তিনটি তালা ভেঙে এ টাকা চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়দের থেকে জানা গেছে জুম্মার নামাজের পর এবং আসরের নামাজের আগে এ চুরির ঘটনা ঘটেছে। জুম্মার নামাজ আদায় করে মসজিদের দরজা, আলমারি এবং দান বাক্সয় তালা লাগিয়ে সবাই চলে যায় আসরের নামাজের জন্য মসজিদে এসে দেখা যায় দরজার তালা কাঁটা , দান বাক্সর সকল টাকা চুরি হয়ে গেছে । এসময় রড কাটার দিয়ে তালা কাটা হয়েছে বলে ধারণা করা স্থানীয়দের।
মুয়াজ্জিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন
আমি আসরের আযান দিতে মসজিদে যাই আমার সাথে আরো একজন মুসল্লি ছিলো গিয়ে দেখি বাইরের দরজার তালা কাঁটা তারপর ভেতরে দেখা যায় আলমারির তালা কাঁটা এবং আলমারির মধ্যে রাখা দান বাক্সর তালা কাঁটা এবং জমাকৃত টাকা ও নাই ।
একজন মুসল্লি বলেন এ মসজিদে প্রায়ই এমন চুরির ঘটনা ঘটে এর আগে ও কয়েকবার চুরি হয়েছে তারপর সিসি ক্যামেরা লাগিয়েছিলো কিন্তু এখন তা আর নাই যে লোক নিয়েছে সে মনে হচ্ছে স্থানীয় এবং সব কিছু জেনে শুনে তারপর এমন চুরির মতো ঘটনা ঘটিয়ে আসছে
মসজিদ এর মতো জায়গায় চুরি করা এত বড় অন্যায় কিভাবে করে এটা ভাবতেই মাথা ঘুড়িয়ে আসে ।
দান বাক্সার টাকা গত সপ্তাহে বের করা হয় এবং চুরির সময় মুসল্লিদের দান করা বাক্সায় প্রায় দুই হাজারের মতো টাকা ছিলো বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছরের তিন বার এমন চুরির ঘটনা ঘটেছে বলে আরো জানা যায় ।