1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে পেট্রোল বোমায় ঝলসে গেছে ট্রাক ড্রাইভারের শরীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের! গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার

রাজশাহীতে পেট্রোল বোমায় ঝলসে গেছে ট্রাক ড্রাইভারের শরীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীর বাঘায় অবরোধের পেট্রোল বোমায় ঝলসে গেছে ট্রাক ডাইভার মানিক দাসের (৪০) শরীর। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

পেট্রোল বোমার আগুনে ট্রাকের কিছু অংশ ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। আহত ট্রাক ডাইভার মানিক দাস মাগুরা সদরের পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ থেকে চাল বোঝায় ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঘা উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিসের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ করে হাত বোমা ছুঁড়ে। এতে ট্রাকের সামনে আগুন ধরে যায়। এতে ডাইভার মানিক দাসের দুই হাত ও মুখ ঝুলসে যায়। এ সময় ট্রাকের সামনের কিছু অংশ ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ট্রাকের হেলপার শ্যাম দাস বলেন, চলন্ত ট্রাকের ডাইভারের পাশে আমি বসেছিলাম। দুর্বৃত্তেররা ট্রাকটি দেখে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ডাইভারের শরীর ঝলসে গেছে। আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তেররা পালিয়ে যায়। পরে তারা আগুন নিভিয়ে ড্রাইভারকে উদ্ধার করে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তেররা পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com