1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের গরুর হাটে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় এবং টোলের তালিকা প্রদর্শন না করার অভিযোগে হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাউলাগঞ্জ গরুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

অভিযান সূত্রে জানা যায়, গরু বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত রশিদ ফি ৫৫০ টাকা হলেও ভাউলাগঞ্জ হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ৬৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। অর্থাৎ নির্ধারিত ফির চেয়ে প্রতিটি গরুর জন্য অতিরিক্ত ১০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

এছাড়া হাটে টোলের নির্ধারিত হার উল্লেখ করে দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন এবং রশিদে টোলের হার উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযানকালে উঠে আসে।

পরে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় এবং হাটে টোলের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সরকারি নির্ধারিত হার অনুযায়ী টোল আদায় এবং হাটে টোলের তালিকা স্পষ্ট ও দৃশ্যমানভাবে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় করা হলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ে। তাই নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com