1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উত্তরাঞ্চলে নতুন ভোটার ১৭ লাখ ভোট গ্রহণের প্রস্তুতি শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১১|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩ টি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা মাদারীপু‌রে কাভার্ট ভ‌্যা‌নের চাপায় ভ্যটারী চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত, আহত-২”সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা” কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেনের স্মৃতিবিজড়িত শৈশবের সিএমবি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু হত্যার বিচারদাবীতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ। আগৈলঝাড়ায়,ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

উত্তরাঞ্চলে নতুন ভোটার ১৭ লাখ ভোট গ্রহণের প্রস্তুতি শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালটপেপার ছাড়া রাজশাহী বিভাগে ভোটগ্রহণের সকল সরঞ্জাম এসে পৌঁছে গেছে। তবে প্রতীক চূড়ান্ত হওয়ার পর আসবে ব্যালটপেপার। এরইমধ্যে অর্ধলক্ষ স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। ভোটকেন্দ্র এবং ভোটকক্ষও চূড়ান্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে এবার ভোটার বেড়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৫১ জন। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ভোটার এক কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৩৪০ জনে। এর আগে ২০১৮সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন এক কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, রাজশাহী বিভাগে মোট ৫ হাজার ৪৩৬টি ভোটকেন্দ্রে মোট ভোট কক্ষ থাকছে ৩৪ হাজার ৫৯টি।২০১৮ সালের নির্বাচনে ভোটকক্ষ ছিল ২৭ হাজার ৬৪৪ টি। রাজশাহী জেলায় ছয়টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। এছাড়া সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসনের ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন, পাবনার পাঁচটি আসনে ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন ও বগুড়ার সাতটি আসনে ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন।

এছাড়া, জয়পুরহাটের দুইটি আসনে ভোটার ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভোটার ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন, নওগাঁর ছয়টি আসনে ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন এবং নাটোরের চারটি আসনে ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন।

জাতীয় নির্বাচনে যে জনবলের প্রয়োজন তার খানিকটা ঘাটতি রয়েছে। এবারের নির্বাচনে এ পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কোন নির্দেশনা নেই। নতুন ভোটারদের সবাই তরুণ। এবার প্রথম তারা ভোট দেয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এমন কি স্বচ্ছ্ব ব্যালটবাক্সও এসে গেছে। বাকি প্রস্ততিও জোরেশোরেই চলছে।

এদিকে প্রার্থীদের মনোনয়ন জমা ও প্রতীক বরাদ্দের তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা প্রদান ও প্রত্যাহার করতে পারবেন।অনলাইনেও মনোনয়ন দাখিল করা যাবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনো মহল যাতে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য সজাগ আছেন তারা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন সেজন্যও কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে।

রাজশাহী রেঞ্জে কর্মরত মোট পুলিশ সদস্যের মধ্যে ৭০ শতাংশই ভোটের কাজে নিয়োজিত থাকার কথা। রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সেজন্য প্রস্তুতি রাখা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশ সদস্যদের

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com