1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস

মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা (রাজশাহী) প্রতিনিধিঃ-

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন, ১টি পৌরসভায় শুক্রবার বোধনের মধ্যে দিয়ে দেবীর নিদ্রা ভাঙার মধ্য দিয়ে সনাতন ধর্মীয় বড় পূজা দুর্গোৎসব আরম্ভ হতে চলেছে।

আগামীকাল ১৬ই অক্টোবর শুক্রবারে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। শনিবার ও রবিবার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমী, ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

সনাতন পঞ্জিকা মতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা ঘটক (ঘোড়ায়) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আগমন করবেন। এবং দেবী পৃথিবী হতে স্বর্গালোকে বিদায় (গমন) করবেন নৌকা চড়ে।

এবারে মোহনপুর উপজেলায় ২৪টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে সকলে যেন পূজা উদযাপন করতে পারেন সে কারনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবায় আন্তরিক ভাবে পরিশ্রম করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মহাদুর্গোৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, এবারে মোহনপুরে ২৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পূজার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ ও আইনি নিরাপত্তা দেওয়া হবে বলেও তিনি জানান।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মন্ডপের কমিটির সভাপতি সেক্রেটারি সাথে যোগাযোগ করা হচ্ছে। এবং গ্রামপুলিশ, আনসার ভিডিপি বাহিনী সকল মন্ডপে অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের মোবাইল টিম মন্দির গুলোতে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com