1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৫৮|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় আবারও ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে বয়োবৃদ্ধ গ্রাম পুলিশ নির্মল বিশ্বাসের বাড়িতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র ডাকাতদল। একের পর এক চুরি-ডাকাতিতে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার।
গতরাতে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল নির্মল বিশ্বাসের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে ব্যাপক তল্লাশি চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ টাকা নগদ এবং প্রায় পাঁচ আনা ওজনের দুটি স্বর্ণের কানের দুলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—গত এক বছরে একই পরিবারের ওপর ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে অন্তত সাতবার। বারবার এমন ঘটনার পরও কার্যকর প্রতিরোধ বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।

ভুক্তভোগী নির্মল বিশ্বাস চোখের জল ফেলতে ফেলতে বলেন,“আমরা আর পারছি না, সব শেষ হয়ে গেছে। বাঁচার মতো কোনো উপায় নেই।”

এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ বা মামলা পেলে কঠোরভাবে আইন প্রয়োগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ, নিয়মিত টহল জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com